১২ বছর ধরে স্ত্রীর প্রতারণার শিকার ঋষি কৌশিক!

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০২:৩৪ পিএম

যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনার পর এবার ঘর ভাঙার ইঙ্গিত দিলেন ওপার বাংলার অভিনেতা ঋষি কৌশিক।প্রায় ১২ বছরের সংসারে অশান্তি-নির্যাতন এমন বহু বিস্ফোরক অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন অভিনেতা।

৭ মিনিট ১৮ সেকেন্ডের ওই ফেসবুক ভিডিও বার্তায় একটি সম্পর্কের গল্প বলেছেন ঋষি। এরপরেই জোরালো হয়েছে ঋষি-দেবযানীর বিচ্ছেদের গুঞ্জন। এবার ফের আরও একটি পোস্টে জোরালো হল জল্পনা। 

শুক্রবার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,‘যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াত, তাহলে বোধহয় বেশিরভাগ মানুষ তাদের আশেপাশে থাকা মানুষের জঘন্য দুর্গন্ধে থাকতেই পারত না।’ 

তাহলে কি সত্যি স্ত্রীর কাছে প্রতারণার শিকার অভিনেতা? শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে আলাদাও থাকছেন ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তী। দিন দুয়েক আগেই দু’টি ছবি পোস্ট করেন ঋষি। একটি স্ত্রী দেবযানীর সঙ্গে, অন্যটি তার একার। ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর।’ এরপর ভিডিও বার্তায় একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেতা।

ঋষি কৌশিক ভিডিও পোস্ট করে জানান, একটি মেয়ে যে ভীষণই উশৃঙ্খল, বেপরোয়া সে ছেলেটিকে বাধ্য করে সম্পর্কে আসে। মেয়েটির স্বভাব না কি ভাল লাগত না ছেলেটির। তাই সম্পর্ক একটা থাকলেও দুজনের মধ্যে ভাবনা-চিন্তার বিপুল ফারাক দেখে সেটা চালিয়ে নিয়ে যেতে চায়নি ছেলেটা। ব্রেক-আপ হয়, তারপরেও মেয়েটি বারবার বুঝিয়ে সম্পর্কে ফিরে আসে। একসময় বিয়েও হয়। ঋষি কৌশিক তার ‘গল্পে’ বলছেন- বিয়ের ৬ মাস পর থেকেই শুরু হয় সমস্যা। 

বিয়ের পর নিজেকে বদলে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও নিজেকে বিন্দুমাত্র বদলায়নি মেয়েটি। বরং আরও বেশি উশৃঙ্খল জীবনযাপন শুরু করে। 

অভিনেতার কথায়, ধূমপান, মদ্যপান, রাতে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিক নারী!

জনসমক্ষে নিজের ভাবমূর্তি পরিষ্কার রেখে ছেলেটির নামে কুৎসা রটাতে থাকে। ঋষি বলছেন, মেয়েটা সম্পর্ক ভেঙে বেরোতে চায়নি কারণ তাহলে তার আর্থিক দায়ভার অনেক বেড়ে যেত। স্বামীর ঘাড়ে কাঠাল ভেঙে সেই টাকায় বিলাসবহুল জীবনযাপন খুব সোজা।

ছেলেটি মুখ খোলায় তাকে নানা কমিশন, পুলিশ-আইনের ভয় দেখানো হয়েছে। বাইরের দুনিয়ায় না কি ছেলেটির মানসিক রোগও রয়েছে বলে প্রচার করা হয়েছে। সবশেষে ঋষি প্রশ্ন করেন যে এই বিয়ে কি টিকিয়ে রাখা উচিত ছেলেটির? 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত