ফরিদপুরে আন্দোলন ‘প্রত্যাহার’, সংবাদ সম্মেলনে ছিলেন ডিবির ওসি

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:২৩ পিএম

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ এক সম্মেলনে এ ঘোষণা দেন নিজেকে সমন্বয়ক দাবি করা আরমান সিকদার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ায় ছাত্রদের পক্ষ থেকে ফরিদপুরে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হলো। শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর প্রেসক্লাবের যে কক্ষে এই সংবাদ সম্মেলন হচ্ছিল, সেই কক্ষে উপস্থিত ছিলেন ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও–১) মোহাম্মদ আবু নাঈমসহ প্রশাসন ও গোয়েন্দা বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত