রাজশাহীর কোর্ট এলাকা থেকে ৫ শিক্ষার্থী আটক

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর দুইটায় সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী কোর্টের মেইন গেটের সামনে থেকে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির ডাক দেয়। এদিকে এ কর্মসূচির কারণে কোর্ট এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়। 

এ কারণে আন্দোলনকারীরা নির্ধারিত স্থানে ভিড়তে পারেননি। তবে এলোমেলোভাবে কয়েকজন কোর্ট এলাকায় প্রবেশ করলে তাদের আটক করে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ এই এলাকা থেকে ৫ জন শিক্ষার্থীকে আটক করেছে। 

কোর্ট সংলগ্ন কোর্ট বাজার এলাকা থেকে তিনজনকে এবং দুইজনকে কোর্টের অন্যপাশ থেকে আটক করা হয়। এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজশাহীর উপশহর এলাকার ওয়াকির রহমান শাওন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ফাইনান্স বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী এবং অন্যজন হলেন তানভীর আনজুম রাকিন।

এর আগে, দুপুর সোয়া ২ টার দিকে রাজশাহী কোর্ট এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে ১২ থেকে ১৫ জন যুবক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে, পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও ৫ রাউন্ড শর্টগান মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত