জেল থেকে মুক্তি পাওয়া ইসমাইলের গলায় ফুলের মালা

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৪:৫০ পিএম

২০ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন কন্টেন্ট ক্রিয়েটর এনামুলের সঙ্গী মো. ইসমাইল হোসেন। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় জামিন লাভের পর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্বজনরা।

এর আগে গতকাল দুপুরে ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার শুনানি শেষে বিচারক মমতাজ বেগম ইসমাইলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট একেএম মাইনুল হক মিলন বলেন, ‘বাদীর অভিযোগের সঙ্গে ভিকটিমের জবানবন্দি সাংঘর্ষিক। মূলত ভিকটিম ইসমাইলের দ্বিতীয় স্ত্রী। ষড়যন্ত্রমূলকভাবে একটি মহলের প্ররোচণায় এই মামলাটি দায়ের হয়েছে। তবে মামলার শুনানি শেষে আদালতে তাকে জামিন দিয়েছেন।’

জামিন লাভের পর ইসমাইলকে কারাগারের ফটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।

গত ৯ জুলাই সকালে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর হালুয়াঘাট থানা পুলিশ ইসমাইল হোসেনকে আটক করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত