প্রকাশ্যেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে জড়িয়ে ধরে চুম্বন

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

প্রকাশ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চুম্বন করছেন দেশের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি অডিয়া-কাস্তেরা। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। তাদের চুম্বনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ৪৬ বছর বয়সী ক্রীড়ামন্ত্রী অ্যামেলি অডিয়া-কাস্তেরা একজন সাবেক টেনিস খেলোয়াড়। খবর নিউ ইয়র্ক পোস্টের।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টকে চুম্বন করছেন ক্রীড়ামন্ত্রী অ্যামেলি অডিয়া-কাস্তেরা। এক হাত দিয়ে ম্যাক্রোঁর গলা জড়িয়ে ধরেছেন তিনি। তার পরে প্রেসিডেন্টের কানের নিচে চুম্বন করেন। নেটদুনিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই একের পর এক মন্তব্য করেছেন আমজনতা। তবে অনেকেই বলছেন, চুম্বন করা ফরাসি সংস্কৃতির অঙ্গ। কিন্তু যেভাবে দেশের প্রেসিডেন্ট এবং ক্রীড়ামন্ত্রীকে প্রকাশ্যে চুম্বন করতে দেখা গিয়েছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু।

নেটদুনিয়ায় এই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের মত, এই ছবি দেখলে ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁ খুব রেগে যাবেন। চোখের সামনে এমন চুম্বনদৃশ্য দেখে অস্বস্তিতে পড়ে যান ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল। কোনদিকে তাকাবেন, বুঝে উঠতে পারেননি তিনি। সেই বিষয়টিও উল্লেখ করেছেন নেটিজেনরা। 

প্রকাশ্যে ম্যাক্রোঁকে চুম্বন নারী মন্ত্রীর

তবে এই ঘটনায় অনেকেই প্রেসিডেন্টদের পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি, সামান্য ঘটনাকে ফুলিয়েফাঁপিয়ে দেখানো হচ্ছে। চুম্বন করে অভিবাদন জানানো ফরাসি সংস্কৃতির অঙ্গ। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে একাধিক বিতর্ক শুরু হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন এই চুম্বনের ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত