কনকর্ড আর্কিটেক্টস ও এস্তে এস্থেটিক হাসপাতালের সমঝোতা চুক্তি

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১০:০১ পিএম

কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেডের সাথে এস্তে এস্থেটিক হাসপাতাল লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত অনুষ্ঠানে কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের পক্ষে অনুপ কুমার সরকার, চীফ মাকেটিং অফিসার, কনকর্ড গ্রপ এবং এস্তে এস্থেটিক হাসপাতাল লিমিটেডের পক্ষে মোহাম্মদ ফায়সাল, ব্যবস্থাপনা পরিচালক এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. নাজমুল ইসলাম, ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত