ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০২:২৪ পিএম

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নেয়।

এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নানা স্লোাগন দিতে থাকে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এ সময় দুরে অবস্থান করছে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

এর আগে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের পূরাতন বাসস্টান্ড হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত