জাবি উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:৪৯ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ ও বহিরাগতদের হামলায় উদ্ভূত পরিস্থিতির কারণে উপাচার্য অধ্যাপক মো নূরুল আলমসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে 'নিপীড়ন বিরোধী শিক্ষকসমাজ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে ফার্মেসী বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার তিন দফা লিখিত দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হলো-২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে হবে এবং হলগুলোকে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী মুক্ত করতে হবে, উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঞ্জুরুল হক, ট্রেজারার অধ্যাপক  রাশেদা আখতার, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবিরকে পদত্যাগ করতে হবে, ১৫ জুলাই রাতে বহিরাগত সন্ত্রাসী ও ছাত্রলীগ কর্মীদের দ্বারা আন্দোলনরত শিক্ষার্থীদের যারা নৃশংসভাবে আঘাত করেছে তাদের বিচার করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত