সরকার পতনের এক দফা এক দাবি ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতারা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দফা এক দাবি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আগামীকাল এক দফা এক দাবি শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আমরা অসহযোগ আন্দোলন করব। পাশাপাশি সর্বত্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হবে।
এরপর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ধারণা করা হচ্ছে আজকের সমাবেশে প্রায় ৫০ হাজার ছাত্র-জনতার উপস্থিতি ছিল। ছাত্র, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে প্রায় সব পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
উগান্ডাকে রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ এনে দিলেন জোশুয়া
শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন ‘রাফসান দ্য ছোটভাই’