ভয়-আতঙ্কে সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:৫৫ পিএম

ভয়ে-আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন। সবাই এক সঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘসময় পদোন্নতি না পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসণ মন্ত্রণালয় আজ লাইব্রেরিতে বৈঠক করে। এর পর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা অফিস ছেড়ে পালিয়ে যান। সোয়া ১১টায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সচিবলায়ের এক কর্মকর্তা বলেন, আওয়ামী সরকারের দালাল বিভিন্ন সচিব-উপ সচিবদের গণপিটুনি দেওয়া হতে পারে। এমন ভয়ে অনেকেই অফিসে আসে নাই। যারা এসেছেন তারাও পালিয়ে গেছে। তাই আজ (৬ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত