আবারও স্থগিত করা হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুররে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। কবে নাগাদ স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হবে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো মেরামত করা প্রয়োজন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি৷”
বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে কয়েক দফা পরীক্ষা স্থগিত করা হয়। চার দফা পেছানোর পর আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
