গাইবান্ধায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগ 

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৬:২৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) শহরের গাইবান্ধা নাট্য সংস্কা (গানাসাস) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জেলার সমন্বয়করা সংবাদ সম্মেলনে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার উদ্যোগে সরকার পতনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আন্দোলনের মুখে হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে। গাইবান্ধায় এ আন্দোলনের সঙ্গে ছিলেন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। 

সংবাদ সম্মেলনে আরও বলেন, চলমান আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত গাইবান্ধাসহ সারা দেশে গ্রেপ্তারকৃত সমস্ত শিক্ষার্থীদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। মামলা থেকে অব্যাহতি দিতে হবে। এ পর্যন্ত জেলায় কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে। গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনও আহত মানুষ চিকিৎসাধীন রয়েছে। 

নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তারা বলেন, গাইবান্ধা সরকারি কলেজে ও বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈনিক দলের সম্পর্ক নেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত