শ্যাম্পুর আগে চুল শুকনো থাকা অবস্থায় ভালোভাবে চুল আঁচড়িয়ে নিতে হবে। এতে শ্যাম্পু ব্যবহার করা সহজ হবে। শ্যাম্পু করার আগে অবশ্যই স্ক্যাল্পসহ সম্পূর্ণ চুল ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। শ্যাম্পু সরাসরি ব্যবহার না করে একটি পাত্রে অল্প পরিমাণ পানিতে গুলিয়ে ডায়ালুট করে ফেনা তৈরি করে তারপর অ্যাপ্লাই করতে হবে। পরিমাণ মতো শ্যাম্পু ব্যবহার করতে হবে। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা যাবে না। অবশ্যই শুধু মাত্র স্ক্যাল্পকে ফোকাস করে শ্যাম্পু ব্যবহার করতে হবে। চুলের লেন্থ ও আগায় আলাদাভাবে কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না। স্ক্যাল্প ও মাথার ওপরের অংশে ব্যবহৃত শ্যাম্পুর ফেনা পানি দিয়ে ধোয়ার সময় তা চুলের নিচে গড়িয়ে পড়ে চুলের লেন্থ পরিষ্কার করে ফেলবে। শ্যাম্পু করার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে । চুল থেকে ফেনা পরিমাণমতো পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে। অতিরিক্ত পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, নাহলে চুলে ওয়াটার ড্যামেজ হতে পারে। স্ক্যাল্প ও চুলের জন্য মানানসই শ্যাম্পু অবশ্যই বাছাই করতে হবে। শ্যাম্পুর পর কখনোই কন্ডিশনার বাদ দেওয়া যাবে না। গ্রিজি ও তেল চিটচিটে স্ক্যাল্প ও চুলে প্রয়োজন অনুযায়ী দুবার শ্যাম্পু ব্যবহার করতে হবে। স্ক্যাল্পে সমান অনুপাতে সঠিক পরিমাণে শ্যাম্পু ব্যবহার করতে হবে। এতে স্ক্যাল্প খুব ভালোভাবে পরিষ্কার হবে ও চুল থাকবে ঝলমলে।
×
