রুদ্র-মুগ্ধদের শ্রদ্ধা জানালো বিসিবি

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১২:২৪ পিএম

কোটা সংস্কার আন্দোলনে গিয়ে প্রাণ দিতে হয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহবুবুর রহমান মুগ্ধ। পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে দিয়ে শুরু হয়েছিল যে মৃত্যু মিছিল, তা এখন কয়েক শতাধিক। মৃত্যুর মিছিলের যাত্রী হতে হয়েছে শিশুদেরও।

সেই সব নিহতদের শহীদ উপাধী দিয়ে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ছবি সংবলিত একটি ব্যানারও টানানো হয়েছে বিসিবি কার্যালয়ে। 

কোটা সংস্কারের দাবিতে তারা রাস্তায় নেমেছিলেন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য, 'মুক্তিযোদ্ধার সন্তানদের দেব নয়তো কি রাজাকারের সন্তানদের কোটা দেব!'

তারপরই দেশজুড়ে উত্তাল আন্দোলন শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় এক দফায়। আর সেটা শেখ হাসিনার পদত্যাগ। জনরোষের মুখে পড়ে বাধ্য হন তিনি পদত্যাগ করতে।

পদত্যাগের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। সেখানেই আপাতত আছেন রাজনৈতিক আশ্রয়ে। 

এর আগে, অনুশীলন শুরুর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেছেন মুশফিকুর রহিমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত