শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুর বলেন, নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না। ক্যু-পাল্টা ক্যু হওয়ার আশঙ্কা আছে। সরকার গঠন যত দেরি হবে, তত ষড়যন্ত্র ডালপালা মেলবে। অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি। দেশে যে নৈরাজ্য চলছে, এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি।
ক্যাম্পাস পরিচ্ছন্নতায় ঢাবি শিক্ষার্থীরা
দায়িত্ব নিতে দেশে ফিরছেন ড. ইউনূস