পুলিশের ফেলে যাওয়া পিস্তল-গুলি উদ্ধার করলেন ইমাম, অতঃপর...

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৮:১৭ পিএম

প্রাণ বাঁচাতে পিস্তল ফেলে প্রাচীর টপকে পালানোর সময় দিনাজপুরের বিরামপুরে একটি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ দুটি ম্যাগাজিন উদ্ধার করেছেন স্থানীয় এক মসজিদের ইমাম।

উদ্ধার হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিনগুলো আজ বুধবার বিকাল ৪টার দিকে বিরামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনিম আওনের কাছে জমা দিয়েছেন তিনি।

বিরামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনিম আওন বলেন, ধারনা করা হচ্ছে পিস্তলটি বিরামপুর থানা পুলিশের কোন অফিসারের হবে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর থানা ঘেরাও করে ভাঙচুর ও গ্যারেজে অগ্নিসংযোগের করে দুর্বৃত্তরা।ওই দিন প্রাণ বাঁচাতে প্রাচীর টপকে পালানোর সময় পিস্তলটি পড়ে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত