শ্রীলঙ্কায় আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবে পাকশে পরিবার

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১১:০৮ পিএম

শ্রীলঙ্কায় দুই বছর আগে জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় রাজাপাকশে পরিবার। শোনা যাচ্ছে আবারও দেশটির রাজনীতিতে ফিরে আসছে পরিবারটি। আগামী ২১ সেপ্টেম্বর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীলঙ্কার বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার (এসএলপিপি) প্রার্থী হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশের ছেলে নামাল রাজাপাকশে।

৩৮ বছর বয়সী নামালের পরিবার দীর্ঘ এক যুগেরও বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। তার পিতা মাহিন্দা একসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন।

২০১৯ সালের নির্বাচনে এসএলপিপির জয়ের পর দেশটির প্রেসিডেন্ট হন গোতাবায়া রাজাপাকশে এবং প্রধানমন্ত্রী হন তার বড়ভাই মাহিন্দা রাজাপাকশে। তাদের আরো দুই ভাই মন্ত্রিসভায় ছিলেন। করোনা মহামারির সময় চরম অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। সে সময় খাদ্য, জ্বালানি, ওষুধ আমদানির মতো অর্থও ছিল না দেশটির।

এই সংকটের জন্য এসএলপিপি ও রাজাপাকশে পরিবারকে দায়ী করে দেশটির জনগণ সরকার পতন আন্দোলন শুরু করে। এক পর্যায়ে সাধারণ জনগণের চরম বিক্ষোভের মুখে ২০২২ সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেন গোতাবায়া। তার আগে পদত্যাগ করেন মাহিন্দা ও তার দুই ভাই।

এর আগে ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) রনিল বিক্রমাসিংহেকে নতুন প্রেসিডেন্ট করে যান গোতাবায়া। তবে সরকার পতন হলেও সংসদ না ভাঙায় এসএলপিপির এমপিরা রনিলকে সমর্থন প্রদানের সিদ্ধান্ত নেন। ক্ষমতা গ্রহণের পর গোতাবায়া সরকারের সাংবিধানিক মেয়াদের বাকি ২ বছর পূর্ণ করেন রনিল। তার নেতৃত্বে গত দুই বছরে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত