জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্প আঘাত হানে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, যার গভীরতা ২৫ কিলোমিটার। দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের এই ভূমিকম্পের কম্পনের মাত্রা প্রাথমিকভাবে ৬.৯ জানিয়েছিল জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে। পরে তা ৭.১ মাত্রার হয়েছে বলে জানা যায়।
হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েল সম্পূর্ণ দায়ী: ওআইসি