শিল্পীদের কালো তালিকার খাতা ছিড়ে ফেলতে চাই: মুহিন 

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম

‘সংস্কৃতিকে শেকলে বেঁধে রাখা যাবে না’ জানিয়ে শিল্পকলা একাডেমি, বিটিভি, বাংলাদেশ বেতারের শিল্পীদের কালো তালিকার খাতা ছিঁড়ে ফেলতে চান বলে জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান।

নতুন আগামীকে কীভাবে রাঙানোর পরিকল্পনা করছেন, এমন প্রশ্নে এই গায়ক গণমাধ্যমে বলেন, শ্রোতার প্রত্যাশা পূরণে গান গেয়ে যাওয়া, সুরের অতলে ডুব দিয়ে নতুন কিছু তুলে আনা, প্লেব্যাক থেকে শুরু করে রেডিও-টিভি আয়োজনে অংশ নেওয়া, মঞ্চের টানে দেশ-বিদেশে ছুটে বেড়ানো এসব তো নিয়মিত কাজের রুটিন। এটা চলছে, চলবেই। পাশাপাশি শিল্পী, সুরকার এবং এই দেশের নাগরিক হিসেবে আমারও যে কিছু দায়িত্ব পালন করার আছে, এখন সেগুলো করার কথাই ভাবছি।

পাশাপাশি বললেন, শিল্পকলা একাডেমি, বিটিভি, বাংলাদেশ বেতারের শিল্পীদের কালো তালিকার খাতা ছিঁড়ে ফেলতে চাই। দল, গোত্র, জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদে শিল্পীকে কখন আলাদা করা যায় না, শিল্পীরা বেঁচে থাকেন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে, এই সত্যিটা সবার মাঝে তুলে আনতে চাই। নইলে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তা কখনও পূরণ হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত