বিজ্ঞাপন-প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম

বিজ্ঞাপন বা প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত