আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৫৪ পিএম

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়াল দেশের বৃহৎ রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে আবু সাঈদের পরিবারের সাথে স্বপ্ন'র পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন রিজিওনাল হেড অফ অপারেশন মো. আব্দুল্লাহ আল মাহবুব। এ সময় তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে স্বপ্ন’র পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত