বলিউডের এক নম্বর গায়ক অরিজিৎ সিং-এর জনপ্রিয়তা শুধু ভারতে আটকে নেই। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ^ জুড়ে এখন খ্যাতির শীর্ষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের এই ছেলে। এবার যেন তারই প্রমাণ দিলেন বিশ^ব্যাপী জনপ্রিয় এই গায়ক।
একটা-দুটো নয়, মোট ১৪টি গ্র্যামি রয়েছে টেইলর সুইফটের ঝুলিতে। পাশ্চাত্য সংগীত দুনিয়ার মুকুটহীন রানী তিনি। অন্যতম ধনী পপস্টারও বটে। এবার বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটকে টেক্কা দিচ্ছেন বাঙালি গায়ক অরিজিৎ সিং।
গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের গায়ক-গায়িকাকে ‘ফলো’ করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেইলর সুইফটের জনপ্রিয়তাকে হার মানাচ্ছেন অরিজিৎ সিং।
এই মুহূর্তে স্পটিফাইতে অরিজিৎ-এর ফলোয়ার সংখ্যা ১১৭.২ মিলিয়ন। অন্যদিকে টেইলর সুইফটকে ফলো করেন ১১৭.৩ মিলিয়ন ফলোয়ার। ফলে পার্থক্যটা যে খুব বেশি নয়, সেটি আর বলার অপেক্ষা রাখে না।
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন এড শিরান, তার অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৫০ লাখের আশপাশে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ। এখনো ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারেননি তারা। বছরখানেক আগেও এই তালিকায় এক নম্বরে ছিলেন এড শিরান।
গত বছর আগস্ট মাসে স্পটিফাইতে অরিজিৎ-এর ফলোয়ার সংখ্যা ছিল সাড়ে আট কোটির আশপাশে। মাত্র এক বছরে অরিজিৎ-এর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে অরিজিৎকে হারিয়ে শীর্ষে পৌঁছেছিলেন টেইলর সুইফট। তবে মাত্র ৬ মাসের মধ্যেই গায়িকাকে টেক্কা দিচ্ছেন অরিজিৎ।
জগৎ জোড়া খ্যাতি অরিজিৎ সিংয়ের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা, সেখানে গ্রামের স্কুলেই পড়াশোনা। বর্তমান জেনারেশনের কাছে মন ভাঙাগড়ার তার জুড়ে আছে অরিজিতের সুরে।
তবে লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন গায়ক। স্কুলের গণ্ডি পার করার আগেই ‘ফেম গুরুকুল’ নামের এক রিয়ালিটি শোতে যোগ দেন অরিজিৎ। ফাইনালিস্টও হতে পারেননি তিনি। লম্বা সময় মুম্বাইয়ে প্রীতমের অধীনে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শিখেছেন। শান দিয়েছেন নিজের প্রতিভাকে। তবে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গান বদলে দেয় অরিজিৎ-এর ভাগ্য। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।Ñ টেলিগ্রাম ইন্ডিয়া
আবু সাঈদকে নিয়ে শফিক তুহিনের গান
নতুন সরকার শুরুই করল বৈষম্য দিয়ে: জ্যোতিকা জ্যোতি