বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেন, প্রফেসর ইউনূসের বিশাল অভিজ্ঞতা প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে জাতিকে পথ দেখাবে।
বাংলাদেশের তারুণ্যের উদ্যম ও দূরদৃষ্টিতে উদ্বুদ্ধ হয়ে নবনবীকরণ নিয়ে যখন বাংলাদেশের ওপর নতুন ভোরের উদয় হয়, তখন আমার স্মরণ পড়ছে মহান বাঙালি চিত্রশিল্পী-কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর বাণী, ‘যেখানে মনকে আপনার দ্বারা সদা প্রশস্ত চিন্তা ও কর্মের দিকে পরিচালিত করা হয়; স্বাধীনতার সেই স্বর্গে বাবা, আমার দেশকে জেগে উঠতে দিন,’ লিখেন আনোয়ার ইব্রাহিম।
ইতিহাসের এই সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের সার্বিক সাফল্য ও উজ্জ্বলতম ভবিষ্যত কামনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ৮৪ বছর বয়সী ইউনূস বাংলাদেশে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে শপথ নেন।
ড. ইউনূসের সাফল্য চেয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী