বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক শেখ রবিউল আলম রবি বলেছেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিএনপি জাতীয় সম্পদ ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বিএনপিতে কোনো দুষ্কৃতকারী এবং লুটেরাদের স্থান নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে লুটপাট চালায়, অরাজকতা করে তাহলে তাদের আটকিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের খবর দেবেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রবি বলেন, বিএনপি জনগণের পাশে আছে। জনগণ আপনাদের পাশে আছে এদেশ আপনাদের। আপনাদের অভয় দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের নিরাপত্তা দেব। পাশাপাশি আপনাদেরও দায়িত্ব আছে। লুটতরাজকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
‘ডিবির হারুন এসে বলে ওকে ক্রসফায়ারে দাও’
হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারসহ আইন মন্ত্রণালয়ের ৫ সিদ্ধান্ত