আরও দুই বিচারপতির পদত্যাগ

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:২০ পিএম

প্রধান বিচারপতির পর আপিল বিভাগের আরও দুই বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেলে তাদের পদত্যাগপত্র পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগপত্র দেওয়ার তথ্য জানা গেল। বিচারপতিদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, বিকেল চারটার দিকে দুই বিচারপতি পদত্যাগপত্র পাঠান।

এর আগে আজ বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। 

বেলা দেড়টার দিকে জানা যায়, প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বেলা দুইটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত