জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভিসি সৌমিত্র শেখরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার ( ১১ আগস্ট) বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। “এক দফা এক দাবি সৌমিত্র তুই কবে যাবি, দালাল সৌমিতের গধিতে আগুন জ্বালাও একসাথে, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত।”
বিক্ষোভ শেষে সমন্বয়কারী পারভেজ বলেন, আমরা চাচ্ছি এই স্বৈরাচার ভিসি এই ক্যাম্পাসে আর অবস্থান করবে না। আমরা এই ভিসিকে আর দেখতে চাই না। আমরা চাই ভিসি ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করুক।
আরেক সমন্বয়ক তোফাইল আহমেদ বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। ৭১ এর পরে নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে। প্রধান বিচারপতি পদত্যাগ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার সরকারের এজেন্ট ভিসিকেও পদত্যাগ করতে হবে ।
ছাত্র সমন্বয়ক রাজু শেখ ও শাকিল আহমেদ জানান, শুধু ভিসির পদত্যাগ করলেই চলবে না, সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিষ্ট্রার ও ভিসির পিএস কে ও পদত্যাগ করতে হবে। ক্যাম্পাসে আমরা তালা লাগিয়ে দিয়েছি। স্বৈরাচার সরকারের এজেন্টদের আমরা কিছুতেই ক্যাম্পাসে ঢুকতে দিবো না।
কুবি উপাচার্যের পদত্যাগ