গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান ইয়াহিয়া সিনওয়ার

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছেন, তিনি দখলদার ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান। 

রবিবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। একইসাথে সিনওয়ারের এ বার্তা ইসরায়েলকে মিসর এবং কাতারের আলোচনাকারীরা পৌঁছে দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ‘কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কী চায়।’

সূত্রটি আরো জানিয়েছে, হামাস ও ইসরাইলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১৫ আগস্ট কায়রোতে হামাস-ইসরাইল ও মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত