ভুটানে খেলতে গেলেন সাবিনা-মারিয়া-মনিকা-ঋতুপর্ণা

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৯:৫৮ পিএম

ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ফুটবল দলের হয়ে এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে খেলতে এখন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা এখন থিম্পুতে।

মঙ্গলবার থেকে শুরু হবে তাদের প্রস্তুতি। প্রিলিমিনারি রাউন্ডে রয়্যাল থিম্পু কলেজ ডি গ্রুপে অংশ নেবে।

এই চার জনকে দলে নিতে গত জুলাইয়ে প্রস্তাব দিয়েছিল ভুটানের দলটি। শুরুতে তাদের ছাড়তে রাজি ছিলেন না বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। পরে অবশ্য অনুমতি মেলে।

২৫ আগস্ট তারা ইরানের বাম খাতুন এফসির বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ। ২৮ আগস্ট হংকংয়ের কিচি এফসির বিপক্ষে তাদের গ্রুপের শেষ ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত