এনএসআইয়ের মহাপরিচালক পদে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:০৪ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি ও মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত