সাংবাদিক শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১০:০৪ এএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাংবাদিক নেতা শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। 

প্রসঙ্গত, ২০২০ সালের ১৬ নভেম্বর তাকে দুই বছরের জন্য প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। পরে ২০২২ সালের ২ নভেম্বর তার চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত