বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৩৩ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বুধবার (১৪ আগস্ট) বিকালে ডাকা টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা জানান তিনি।

এর আগে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি চেয়াম্যানের পদত্যাগ দাবিতে একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন।
 
একইসঙ্গে চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপপরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিচালক মাহদী আহমদেরও বিচার দাবি করেন তারা।

তারা বলেন, বিটিআরসিতে কোনো লেজুড়বৃত্তি, সিন্ডিকেট চলবে না। তারা বৈষম্যের শিকার বলে দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত