দুর্নীতির অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখর, ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীরের পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা ৬ষ্ঠ দিনেও অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষক শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, শিক্ষক ,কর্মকর্তা, কর্মচারীরা ভিসির পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের সাথে আলোচনা করে প্রশাসনিক দায়িত্ব বন্টনের দাবিতে প্রশাসনিক ভবনসহ সকল কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
হলসমূহ ৬ আগস্ট (মঙ্গলবার) থেকে খোলা হলেও এখন পর্যন্ত লাপাত্তা নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি। ফলে ক্যাম্পাস খুললেও ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম।
এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখরের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শিক্ষার্থীরা বলেন ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ছিটকে গেলেন স্টোকস, শ্রীলঙ্কা সফরে নেতৃত্বে পোপ!