জ্বালানি খাতে ব্যাপক রদবদল

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৯:৪৬ এএম

জ্বালানি খাতে ব্যাপক রদবদল। পদ্মা, মেঘনা, যমুনা, এলপি গ্যাস ও পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। গতকাল ১৪ আগস্ট বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সুপিরিয়র সিলেকশন কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব মুহাম্মদ আশরাফ হোসেন ১৪ আগস্টের তারিখে এসব বদলির অফিসে স্বাক্ষরও করেন। 

অফিস আদেশে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহানকে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক (স্পেশাল এম-১) টিপু সুলতানকে পদোন্নতি দিয়ে মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মোহাম্মদ ইউসুফ হোসেন ভূঁইয়াকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মুস্তফা কুদরত-ই-ইলাহী কে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স এন্ড প্ল্যানিং) কে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর জ্বালানি খাতে এটি ব্যাপক রদবদল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত