কোটা আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত করার পর আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষাবোর্ড থেকে সূচি প্রকাশ করা হয়েছে।
স্থগিত তত্ত্বীয় পরীক্ষারসমূহ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ও ব্যবহারিক পরীক্ষাসমূহ ১৫ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তাও স্থগিত হয়ে যায়।
শর্ত সাপেক্ষে স্বপদে থাকছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টর