ডোপিংয়ের দায়ে অনির্দিষ্টকাল নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৯:৫০ পিএম

ডোপ-বিরোধী নীতিমাল ভঙ্গের দায়ে শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যানকে নিরোশান ডিকভেলাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) আজ শুক্রবার এই শাস্তির ঘোষণা দেয়।

গত মাসে শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করানো হয়। বিশ্ব অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী হওয়া সেই পরীক্ষায় ব্যর্থ হন গল মার্ভেলসের অধিনায়কত্ব করা ডিকভেলা।

শ্রীলঙ্কার হয়ে সবশেষ ২০২৩ সালের মার্চে মাঠে নামা এই ক্রিকেটার চলতি বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি।

এর আগে ২০২১ সালে করোনাকালীন সময়ে বায়ো বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে ৫৪ টেস্টে ২ হাজার ৭৫৭ রান, ৫৫ ওয়ানডেতে ১ হাজার ৬০৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন ডিকভেলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত