কক্সবাজারে সমুদ্রে গোসল করতে গিয়ে নিখোঁজের ২১ ঘন্টা পর এইচএসসি পরীক্ষার্থী আতহার নূর কায়েফের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকাল ৭ টায় সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার স্বজনেরা মরদেহটি খুঁজে পান।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০টার ওই পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তিনি।
নিহত আতহার নূর কায়েফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, কায়েফের নামাজে জানাযা শনিবার সকাল সাড়ে ৮টায় কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতের পর একই দিন সকাল ১১টায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
ট্যুরিষ্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মনজুর মোর্শেদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
মাকে পাকা দালান বানিয়ে দেওয়ার স্বপ্ন কেড়ে নিলো একটি গুলি
ভাগ্য পরিবর্তনে এসেছিলেন ঢাকায়, ফিরলেন প্রাণহীন দেহে