বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মো. নূর নবী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিজের আইডি থেকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে নূর নবী লেখেন, ‘আমি মো. নুর নবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সকল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এ ক্ষেত্রে আমাদের প্রাথমিক চাওয়াগুলো পূরণ হয়েছে বলে আমি মনে করি।’
আরও উল্লেখ করেন, ‘ব্যক্তিস্বার্থবিহীন এই আন্দোলনে শুরু থেকেই মাঠে থেকেছি। ময়দানে ছাত্রলীগের বর্বরোচিত হামলার শিকার হয়েছি, ময়দান থেকেই গুম হয়েছি এবং পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছি, কারাগারে গিয়েছি। এই সবকিছুর ঊর্ধ্বে আপনাদের ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসার মর্যাদা রক্ষার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।‘
চট্টগ্রামের সাবেক এমপি লতিফ ৩ দিনের রিমান্ডে