মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি ‘স্ত্রী ২’। এবার মুক্তির দ্বিতীয় দিন পার হতে না হতেই ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলল সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি।
স্যাকনিল্কের মতে, ‘স্ত্রী ২’ ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে ৪৬ কোটি রুপি ব্যবসা করেছে। এ ছাড়া ছবিটি প্রিভিউয়ে আয় করেছে ৮.৩৫ কোটি রুপি। ফলে মুক্তির প্রথম দিনে ছবির কালেকশন হয়েছে ৫৪.৩৫ কোটি রুপি। আর মুক্তির দ্বিতীয় দিনেই ৩০ কোটি রুপি সংগ্রহ করেছে, যা নিয়ে দুদিনে ভারতে এই ছবির আয় ছাড়িয়ে গিয়েছে ৯০ কোটি রুপি। ফলে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে যে এক দিনের বেশি লাগবে না, তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে বিশ্বব্যাপী ইতিমধ্যেই ১১৩ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। ফলে ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছেন, ছবিটি যে গতিতে আয় করছে, তাতে শনি ও রবিবারের পর সোমবার রাখি বন্ধনের ছুটিতেও এই সিনেমা খুব ভালো আয় করবে। সেই সঙ্গে চলতি বছর মুক্তিপ্রাপ্ত প্রথম বলিউডের ছবি হতে পারে, যেটি ৫০০ কোটির ঘরে এন্ট্রি নেবে।
২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত বøকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতেই প্রায় ছয় বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এই সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী ২’।
‘স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধা, রাজকুমার রাও ছাড়া আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে বরুণ ধাওয়ানকে। সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা গেছে তামান্না ভাটিয়াকেও।
চটেছেন টয়া!