মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মো. আবদুল গনি

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অফিস সম্পাদক এবং মানবাধিকার কর্মী মো. আবদুল গনি।

গত ১৩ আগস্ট সংগথনের প্রধান কার্যালয় ডেনমার্ক থেকে আইএইচআরসির জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. আইনুল হুসাইন সাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়।

মো. আবদুল গনির বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তিনি সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও পরিচিত। 

নতুন দায়িত্ব পেয়ে তিনি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবেন বলে দৃঢ়ভাবে আশাবাদ ব্যাক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত