বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি তথা সিটি করপোরেশন, পৌরসভা, জেলা এবং উপজেলা পরিষদের মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে সরকার। পাশাপাশি এসব জায়গায় প্রশাসকও নিয়োগ দিতে পারবে। এমন ক্ষমতা হাতে রেখে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করার পর শনিবার রাতে এ সংক্রান্ত পৃথক পৃথক অধ্যাদেশ জারি করা হয়।
এর আগে শনিবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
গত ৫ আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা আত্মগোপন করেছেন। ফলে সেখানে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামলাতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
নোবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ
এবার পদত্যাগ করলেন বিএসএমএমইউ উপাচার্য 