৩৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

  • সাজা শেষে বিভিন্ন সময় আটক হওয়া ৩৭ বাংলাদেশি ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
  • পুনরায় মালয়েশিয়াতে প্রবেশ না করতে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে তাদের
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১১:৫০ এএম

বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ ৬৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।

গত ১৭ আগস্ট রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর (এলটিএএস) এর মাধ্যমে ৩৭ বাংলাদেশি, ১৪ চীনা, ১৫ ইন্দোনেশিয়ান ও নেপালি একজন এবং একজন থাই নাগরিকসহ মোট ৬৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।‘

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সেই সঙ্গে তারা যেন পুনরায় মালয়েশিয়ায়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদের ‘কালো তালিকাভুক্ত’ করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত