লিবিয়ায় একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। গত সপ্তাহেও এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারই মধ্যে গতকাল রবিবার সকালে সেন্ট্রাল ব্য়াংকের তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান মুসাব মসাল্লেমকে অপহরণ করা হয়। ব্যাংকের তরফে জানানো হয়েছে, কারা অপহরণ করেছে তা স্পষ্ট নয়।
তবে যে গোষ্ঠী এ কাজ করেছে তারা ব্যাংকের অন্য কর্মীদেরও অপহরণের হুমকি দিয়েছে। এরই প্রতিবাদে ব্যাংকের সব কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
ব্যাংকের তরফে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত মসাল্লেম মুক্তি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি জারি রাখবেন। বস্তুত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি করেছেন ব্যাংক কর্মীরা।
অপহরণ নিয়ে অবশ্য এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সরকারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত সপ্তাহে বন্দুকধারীরা এই ব্যাংকের ভিতরেই ঢুকে পড়েছিল। তাদের দাবি ছিল সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হবে।
এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছিলেন, গভর্নর পদত্য়াগ করলে আমেরিকা আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিবিয়ার অর্থনীতির যোগ ছিন্ন করে দেবে।
লিবিয়ায় এখন কার্যত দুইটি সরকার চলছে। একদিকে রাজধানী ত্রিপোলিতে শাসন করছে জাতিসংঘের সাহায্যপুষ্ট সরকার। অন্যদিকে দেশের সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে পূর্ব লিবিয়ায় শাসন চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী। সাম্প্রতিক ঘটনায় তাদের হাত থাকতে পারে বলে পশ্চিমা দেশগুলো মনে করছে।
সাবেক এমপি নদভীসহ ৭৩ জনের নামে মামলার আবেদন
ভারতে নারী, শিশু ও পশুরা সুরক্ষিত নয়: জন আব্রাহাম