সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। আজ সোমবার (১৯ আগস্ট) রাতে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
