তিতুমীর কলেজের আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১১:৫৬ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিতে সরকারি তিতুমীর কলেজে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় তিতুমীর কলেজের শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তিতুমীর কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বক্তারা কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত