বৃষ্টি উপেক্ষা করে সিকৃবিতে ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৬:১৬ পিএম

বৃষ্টি উপেক্ষা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভিসি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগ ও দ্রুত ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এতে বৈষম্যবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন। এসময় তারা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরবর্তীতে কৃষি অর্থনীতি ও ব্যাবসায় অনুষদ ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি ভিসি জামাল উদ্দিন দুর্নীতির তথ্য ধামাচাপা দিতে কিছু শিক্ষার্থীর মাধ্যমে নাটক সাজিয়ে প্রেস ব্রিফিং করে ক্যাম্পাসে প্রবেশ করার পরিকল্পনা করছেন। ভিসির দুর্নীতির খবর ইতোমধ্যে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। আমরা চাইনা বিশ্ববিদ্যালয়ের সম্পদের কোন ক্ষতি হোক। ভিসির পদত্যাগ ছাড়া আমরা তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দিবো না।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত