জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেললেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ওয়াশিংটন পোস্টের জরিপ অনুযায়ী ৪৯ শতাংশ ভোটার কমলা হ্যারিসকে এবং ৪৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ডেমোক্রেট পার্টির জাতীয় সম্মেলনে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে।
আগামী ১০ সেপ্টেম্বর প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের তারিখ নির্ধারণ করা হয়েছে। জনমত জরীপের ফলাফল ডেমোক্র্যাটিক শিবিরকে আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। কমলা হ্যারিস আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্রথম মার্কিন মহিলা প্রেসিডেন্ট হিসেবে বিরল ইতিহাস তৈরি করবেন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে না