পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান, মাইলফলকের সামনে মুশফিক-তাইজুল

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:১৭ এএম

আজ সকালে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের দুই টেস্টের সিরিজ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়।

টেস্টে ২০০১ সালে প্রথম মুখোমুখি হয়েছিল এই দুই দল। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। ১৩ টেস্টের ১২টি জিতেছে তারা। একটি ড্র হয়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বোচ্চ স্কোর ৫৫৫, খুলনাতে ২০১৫ সালে। পাকিস্তানের সর্বোচ্চ স্কোর ৬২৮, একই টেস্টে। দেশটির বিপক্ষে বাংলাদেশের সবনিম্ন স্কোর ৮৭, ২০২১ সালে মিরপুরে। পাকিস্তানের সর্বনিম্ন স্কোর ১৭৫, ২০০৩ সালে মুলতানে।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি (২২) উইকেট ও সেরা বোলিং (৭/১১৬) তাইজুল ইসলামের। সাকিব আল হাসানের (২৩৭) পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর ৫ উইকেট দরকার তাইজুলের।

তামিম ইকবালের (১৫২৪৯) পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁতে আর ৩২ রান দরকার মুশফিকুর রহিমের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত