অবশেষে গুঞ্জন সত্যি হলো। দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভা শুরুর পরপরই জানা যায় পাপনের পদত্যাগের কথা। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন পাপন। এখন অপেক্ষা নতুন এক সভাপতির জন্য। নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফারুক আহমেদ।
পরিচালকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী ইনাম, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, ইফতেখার আহমেদ মিঠু ও সালাউদ্দিন চৌধুরী।
২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। ২০১৩ সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত দুই নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন।
রাজনৈতিক পালাবদলের পরেই গুঞ্জন ছিল নাজমুল হাসান পাপন সরে যেতে পারেন বিসিবি থেকে। সেটিই হলো।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট, মাঠ ভেজা থাকায় টসে দেরি