খুলনায় পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা দাবি করছে ভুয়া পুলিশ

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৮:২৭ পিএম

খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য প্রতারকচক্র পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ ও রকেটে পাসপোর্টের আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে অর্থ প্রদান করে প্রতারিতও হচ্ছেন। আজ বুধবার (২১ আগস্ট) তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যেকোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট ভেরিফিকশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ০১৩২০—০৫৮৬২০ এবং ০১৩২০—০৫৮৬৪০ মোবাইল নম্বরে জানানো যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত