থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সাত জাতির আঞ্চলিক জোটের শীর্ষ নেতাদের সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় বিমসটেক সচিবালয় ও থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউসূসের বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।

তবে আগামী কয়েক মাসের মধ্যে শীর্ষ সম্মেলন আয়োজন করবে বলে জানিয়েছে থাইল্যান্ড।

 

 


 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত